মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০০১-২০০২ | Medical Admission Question 2001-2002

By Ariful Islam Arman ২৫ অক্টো, ২০২৫ 5 min read

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ২০০১-২০০২

কোনটি সঠিক নয়?

A
গতীয় ঘর্ষণ গুণাংকের কোন একক নাই
B
সমোষ্ণ পরিবর্তনের তুলনায় রুদ্ধতাপ পরিবর্তনে P বনাম V লেখের ঢাল অপেক্ষাকৃত বেশি
C
তড়িৎ চৌম্বক বল মৌলিক বলের একটি
D
কোনটি নয়
Correct Answer:
D
কোনটি নয়

ডাইক্লোরোমিথেন, কার্বণটেট্রাক্লোরাইড, অলড্রিন এরা যথাক্রমে ভাল-

A
হিমকারক, কীটনাশক, অগ্নিনিবার্পক
B
কীটনাশক, দ্রাবক, অগ্নিনির্বাপক
C
দ্রাবক, কীটনাশক, হিমকারক
D
হিমকারক, অগ্নিনির্বাপক, কীটনাশক
Correct Answer:
D
হিমকারক, অগ্নিনির্বাপক, কীটনাশক

কোনটি সঠিক?

A
বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে সংশক্তি বল বলে।
B
অসংরক্ষণশীল বল ক্ষেত্রে একটি বস্তুকে যে কোন পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থায় আনলে ঐ বল কৃতকাজ শূন্য হবে
C
সাধারণত ভারকেন্দ্র ও ভারকেন্দ্র একই হয়ে থাকে
D
কেন্দ্রবিমুখী বলের যোগন দেওয়ার জন্য রেলপথ যেখানে বেঁকে গেছে, সেখানে বাঁকের বাইরের লাইনটিকে একটু উঁচু করা হয়
Correct Answer:
C
সাধারণত ভারকেন্দ্র ও ভারকেন্দ্র একই হয়ে থাকে

কোনটি সত্য নয়?

A
সাধারণ অবস্থা বলতে 298K তাপমাত্রা ও এক বায়ুম-ল চাপকে বোঝায়
B
মুখের লালার বা স্যালাইভার pH= 7.4 – 7.8
C
নাইট্রোজেনের ১ম আয়নীকরণ বিভব অক্সিজেন অপেক্ষা বেশি
D
মৌলসমূহের ইলেকট্রন আসক্তি একটি পর্যায়বৃত্ত ধর্ম
Correct Answer:
B
মুখের লালার বা স্যালাইভার pH= 7.4 – 7.8

কোনটি সত্য নয়?

A
মূলের কর্টেক্স কান্ডের কর্টেক্স এর অপেক্ষাকৃত ছোট হয়ে থাকে
B
অভিস্ররবণ প্রক্রিয়ার একটি শর্তাবলী দ্রবণ দুটিকে পৃথককারী একটি বৈষম্যভেদ্য ঝিল্লি থাকবে, অর্থাৎ যে ঝিল্লির মধ্যে দিয়ে শুধু দ্রাবক পদার্থ আসা-যাওয়া করতে পারে, দ্রব নয়
C
সেকেন্ডারী টিস্যুর মাধ্যমে উদ্ভিদ দেহের পরিধি যে বৃদ্ধি পায় তাকে সেকেন্ডারী বৃদ্ধি বলে
D
কোষ বিভাজনের ‘সংশ্লেষ উপ-পর্যায়ে প্রতিটি DNA সূত্র থেকে নতুন দ্বিসূত্রী শৃঙ্খল গঠিত হওয়ার ফলে দ্বিগুণ পরিমাণ DNA সৃষ্টি হয়।
Correct Answer:
A
মূলের কর্টেক্স কান্ডের কর্টেক্স এর অপেক্ষাকৃত ছোট হয়ে থাকে

অর্থনীতিতে যে সালের নোবেল পুরষ্কার চালু করা হয়-

A
১৯৬৯
B
১৯০১
C
১৯১৭
D
অর্থনীতিতে কোন নোবেল পুরষ্কার দেওয়া হয় না
Correct Answer:
A
১৯৬৯

যে সব বস্তুর স্থিতিস্থাপক গুণ সবদিক সমান নয় তাদের বলে-

A
Perfectly clastic body
B
Isotripic body
C
Anisotropic body
D
Perfectly rigid body
Correct Answer:
C
Anisotropic body

কোনটি সত্য নয়?

A
এন্টামিবা হিস্টোলাইটকার প্রাক-আবরণীবদ্ধ দশায় নিউক্লিয়াসটি ট্রাফোজয়েটের মতোই থাকে এবং সাইটোপ্লাজমে লোহিত কণিকা ও অন্য খাদ্য কণা দেখতে পাওয়া যায়।
B
অস্ত্রের মিউাকস স্তরে গবলেট কোষ বিদ্যমান
C
দাঁতের এনামেল মানবদেহের সর্বাপেক্ষা কঠিন বস্তু
D
হাইড্রোর নিমাটোসিস্ট-এ যে বিষাক্ত তরল বা হিপনোটক্সিন থাকে সেটি আমিষ ও ফেনল দ্বারা গঠিত
Correct Answer:
A
এন্টামিবা হিস্টোলাইটকার প্রাক-আবরণীবদ্ধ দশায় নিউক্লিয়াসটি ট্রাফোজয়েটের মতোই থাকে এবং সাইটোপ্লাজমে লোহিত কণিকা ও অন্য খাদ্য কণা দেখতে পাওয়া যায়।

কোনটি সত্য?

A
রাসায়নিকভাবে তেল চর্বি হলো উচ্চতর ফ্যাটি এসিডের গ্লিসারিণ ডাই এস্টার
B
পরমাণুর ক্রমাংক বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্যালোজোনের সক্রিয়তাও বাড়ে
C
সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের আণবিক ভর বৃদ্ধির সাথে এদের রাসায়নিক সক্রিয়তা কিছুটা হ্রাস পায়
Correct Answer:
C
সমগোত্রীয় শ্রেণীর যৌগসমূহের আণবিক ভর বৃদ্ধির সাথে এদের রাসায়নিক সক্রিয়তা কিছুটা হ্রাস পায়

টলুইনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য ?

A
নাইট্রেশন বিক্রিয়ায় টলুইন বেনজিন অপেক্ষা ২৫ গুণ অধিক সক্রিয়
B
বেনজাইল অ্যালকোহল সংশ্লেষণে টলুইন ব্যবহৃত হয়
C
ইহা গন্ধযুক্ত তরল পদার্থ
D
সবকয়টি
Correct Answer:
D
সবকয়টি

কোনটি সত্য নয়?

A
একটি তড়িৎচৌম্বক তরঙ্গ 25 MHz কম্পনাঙ্কসহ মুক্ত স্থানে z অক্ষ বরাবর সঞ্চালিত হচ্ছে। স্থানের কোন নির্দিষ্ট বিন্দুতে এর তড়িৎক্ষেত্র E = 5iVm-1 হলে, ঐ বিন্দুতে চৌম্বকক্ষেত্র B এর মান হবে 1.67 × 10-8T
B
একটি উত্তল লেন্সে লক্ষবস্তুর অবস্থান f ও 2f এর মধ্যে থাকলে বিম্বের প্রকৃতি হবে অবাস্তব ও সোজা
C
কোন স্থানে ভূ-চৌম্বক ক্ষেত্রের মান 4 ×10-5T এবং বিনতি 60°। ঐ স্থানে ভূ-চৌম্বক ক্ষেত্রের অনুভূকিম উপাংশের মান হবে 2 × 10-5T
D
18cm ফোকাস দূরত্বের একটি উত্তল দর্পণ এর অক্ষের উপর দর্পণ থেকে 6cm দূরে একটি বিম্ব গঠন করে। লক্ষ্যবস্তুর অবস্থানের দূরত্ব হবে 9cm
Correct Answer:
B
একটি উত্তল লেন্সে লক্ষবস্তুর অবস্থান f ও 2f এর মধ্যে থাকলে বিম্বের প্রকৃতি হবে অবাস্তব ও সোজা

কোনটি সত্য নয়?

A
সেলসিয়াস ও র্যাঙ্কিন উভয় স্কেলের মৌলিক ব্যবধানের ভাগ সংখ্যা 180
B
যে কণার পারস্পরিক বিনিময়ের মাধ্যমে দুইটি নিউক্লিয়নের মধ্যে নিউক্লীয় বল কার্যকর হয় সেই কণাগুলি মেসন নামে অভিহিত
C
একটি বল 3kg ভর বিশিষ্ট একটি স্থির বস্তুর উপর ক্রিয়া করে। এর ফলে যদি বস্তুর 6 সেকেন্ডে 30 m/sec বেগ প্রাপ্ত হয় তালে বসলের মান হবে 20N
Correct Answer:
A
সেলসিয়াস ও র্যাঙ্কিন উভয় স্কেলের মৌলিক ব্যবধানের ভাগ সংখ্যা 180

কোনটি সত্য নয়?

A
নিম্ব শ্রেণীর উদ্ভিদে পুরাতন ক্লোরোপ্লাস্টের বিভাজনের মাধ্যমে নতুন ক্লোরোপ্লাস্টের উৎপত্তি হলেও উচ্চ শ্রেণীর উদ্ভিদে এদের উৎপত্তি হয় আদি প্লাস্টিড হতে।
B
পুষ্পপুটের প্রত্যেক সদস্যকে টেপাল বলে
C
মাইটোসিস পদ্ধতির ইন্টারফেজ দশার প্রারম্ভে ক্রোমোজোমে যে ক্রোমাটিড থাকে তাকে মোনাড বলে
D
ATP মূলত ফ্ল্যাভোপ্রোটিন নামক সংযুক্ত উৎসেচকের কো-এনজাইম
Correct Answer:
D
ATP মূলত ফ্ল্যাভোপ্রোটিন নামক সংযুক্ত উৎসেচকের কো-এনজাইম

Choose the sentence which is correct?

A
That so many advances have been made in so short time is the most valid argument for retaining the research unit.
B
That so many advances have been made in short time is the most valid argument for retaining the research unit.
C
That so many advances have been made in such short time is the most valid argument for retaining the research unit.
D
That so many advances have been made in so short a time is the most valid argument of retaining the research unit.
Correct Answer:
D
That so many advances have been made in so short a time is the most valid argument of retaining the research unit.

কোনটি মিথ্যা?

A
টেরিলিন এর প্রতিটি শিকলে ৮০টি এস্টার থাকে
B
চর্বি বা লিপিড এবং অ্যামাইনো এসিডের কাজ হলো যথাক্রমে শক্তি যোগানো এবং দেহ গঠন
C
পোলার বা আয়নিক বিক্রিয়া মুক্ত র্যাডিক্যাল দ্বারা বাধাগ্রস্থ হয়
D
সব নাইট্রেট লবণই পানিতে দ্রবণীয়
Correct Answer:
C
পোলার বা আয়নিক বিক্রিয়া মুক্ত র্যাডিক্যাল দ্বারা বাধাগ্রস্থ হয়

যেটি হাইপোথ্যালামাসের কাজ নয়-

A
স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র হিসাবে কাজ করে
B
স্বাভাবিক শ্বাসক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে
C
আবেগ, উদ্বেগ প্রভৃতির প্রধান কেন্দ্র হিসাবে কাজ করে
D
ভ্যাসোপ্রেসিন ও অক্সিটোসিন নামে দু’রকম নিউরোহরমোন সরাসরি ক্ষরিত হয় এবং তা পশ্চাৎ পিটুইটারির মধ্যে জমা থাকে
Correct Answer:
B
স্বাভাবিক শ্বাসক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে

কোনটি সত্য নয়?

A
একটি অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গকে লেখচিত্র প্রকাশ করলে সেটি হবে একটি সাইন রেখা
B
একটি অনুদৈর্ঘ্য তরঙ্গের যে অংশে প্রসারণ সৃষ্টি করে সেই অংশে চাপ ও ঘনত্ব সর্বাধিক হয়
C
যে কোন সময় কণার উপর ক্রিয়াশীল বলের মান সাম্যবস্থান থেকে সরণের মানের সমানুপাতিক ও বিপরীতমুখী
D
সংকট তাপমাত্রায় একটি তরলের পৃষ্ঠ টান শূন্য থাকে
Correct Answer:
B
একটি অনুদৈর্ঘ্য তরঙ্গের যে অংশে প্রসারণ সৃষ্টি করে সেই অংশে চাপ ও ঘনত্ব সর্বাধিক হয়

কোনটি সঠিক নয়?

A
সোডিয়াম অপেক্ষা পটাশিয়াম এর পারমাণবিক ব্যাসার্ধ্য ছোট
B
রক্তে বাই কার্বনেট কার্বনিক এসিড বাফার বিদ্যমান
C
কোন আদর্শ তরল মিশ্রণকে উত্তপ্ত করলে উৎপন্ন বাষ্পে উদ্বায়ী উপাদান অধিকতর অনুপাত থাকে
D
অবস্থান্তর মৌলসমূহ প্রভাবক রূপে ক্রিয়া করে
Correct Answer:
A
সোডিয়াম অপেক্ষা পটাশিয়াম এর পারমাণবিক ব্যাসার্ধ্য ছোট

কোন উক্তিটি সত্য?

A
রেডিয়ামের গড় আয়ু 2341 Y । এর অবক্ষয় ধ্রুবকের মান দাঁড়াবে 4.27 × 10-4 y-1
B
পটাশিয়ামের কার্যাপেক্ষক 2.00 eV হলে এর সূচন কম্পাঙ্ক হবে 4.83 Hz
C
পরিবহন ব্যান্ডের সকল ইলেক্ট্রন মুক্ত ইলেকট্রন নয়
D
সবকটি
Correct Answer:
A
রেডিয়ামের গড় আয়ু 2341 Y । এর অবক্ষয় ধ্রুবকের মান দাঁড়াবে 4.27 × 10-4 y-1

কোনটি মিথ্যা?

A
যে সকল বিকারক বিক্রিয়াকাল ইলেকট্রন দান করে তাদেরকে ইলেক্ট্রনাকর্ষী বিকারক বলে
B
অ্যামাইলোপেকটিন আয়োডিনের সাথে লাল বর্ণ ধারণ করে
C
জৈব তরল পদার্থের মিশ্রণকে শোধন করা যায় দ্রাবক নিষ্কাশন পদ্ধতি দ্বারা
Correct Answer:
A
যে সকল বিকারক বিক্রিয়াকাল ইলেকট্রন দান করে তাদেরকে ইলেক্ট্রনাকর্ষী বিকারক বলে

যেটি প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্যের মধ্যে পড়বে না-

A
মাইটোটিক পদ্ধতিতে দেহ কোষ বিভাজিত হয়; মাকুযন্ত্র গঠিত হয়।
B
সালোকসংশ্লেষণের জন্য সুগঠিত প্লাস্টিড নেই, থাইকয়েড নামক সরল অঙ্গাণু সাইটোপ্লাজমের মদ্যে বিক্ষিপ্ত অবস্থায় থাকে
C
গঠন অত্যন্ত সরল
D
নিউক্লিয়াস সুনির্দিষ্ট, সুসংগঠিত ও স্বতন্ত্রিত নয়; উঘঅ অনু থাকলেও নিউক্লিয় পর্দা ও নিউক্লিওয়াস অনুপস্থিত
Correct Answer:
A
মাইটোটিক পদ্ধতিতে দেহ কোষ বিভাজিত হয়; মাকুযন্ত্র গঠিত হয়।

Which is correct?

A
According to the newspaper, he accepted bribes when a high official of the government.
B
According to the newspapers, he accepted bribes when a high official of the government.
C
According to the newspaper, he accepted bribes while a high official of the government.
D
According to the newspaper, he accepted bribes while he was a high official of the government.
Correct Answer:
D
According to the newspaper, he accepted bribes while he was a high official of the government.

কোন উক্তিটি সঠিক নয়?

A
যদি কোন বাহ্যিক ভর না থাকে, তাহলে সংঘর্ষে কোন ব্যবস্থার মোট ভরবেগের কোন পরিবর্তন হয় না
B
কোন ভারী বস্তু থেকে থাকা হালকা বস্তুকে আঘাত করলে ভারী বস্তুর বেগ পরিবর্তিত হয়।
C
কোন উল্কাপি- পৃথিবীর সাথে সংঘর্ষে লিপ্ত হলে এটি জ্বলে যায়। ইহা একটি পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ
D
অস্থিতিস্থাপক সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত হয় কিন্তু গতি শক্তি সংরক্ষিত হয় না
Correct Answer:
B
কোন ভারী বস্তু থেকে থাকা হালকা বস্তুকে আঘাত করলে ভারী বস্তুর বেগ পরিবর্তিত হয়।

কোনটি উত্তজেনেসিস এর ক্ষেত্রে প্রযোজ্য নয়?

A
একটি উত্তগোনিয়াম থেকে চারটি কার্যক্ষম ডিম্বাণু সৃষ্টি হয়।
B
পরিণত ডিম্বাণু সঙ্গে সঙ্গেই নিষিক্ত হওয়ার ক্ষমতা প্রাপ্ত হয়।
C
জার্মিনাল এপিথেলিয়াম থেকে বিচ্ছিন্ন প্রিমোর্ডিয়াল জননকোষগুলি ডিম্বাণু সৃষ্টি করে
D
পরিণত ডিম্বাণুর চারদিকে কয়েকটি আবরণ দেখা যায়।
Correct Answer:
A
একটি উত্তগোনিয়াম থেকে চারটি কার্যক্ষম ডিম্বাণু সৃষ্টি হয়।

টাইট্রেশনে নির্দেশক ব্যবহারের ক্ষেত্রে কোন সর্ম্পকটি সঠিক?

A
মৃদু এসিড ও মৃদু ক্ষারক টাইট্রেশনে ব্যবহৃত হয় থাইমল থ্যালিন
B
তীব্র এসিড ও তীব্র ক্ষার টাইট্রেশনের ব্যবহৃত হয় যে কোন নির্দেশক
C
তীব্র এসিড ও মৃদু ক্ষারক টাইট্রেশনে ব্যবহৃত হয় ফেনলফ থ্যালিন
D
মৃদু এসিড ও তীব্র ক্ষারক টাইট্রেশনে ব্যবহৃত হয় মিথাইল রেড
Correct Answer:
B
তীব্র এসিড ও তীব্র ক্ষার টাইট্রেশনের ব্যবহৃত হয় যে কোন নির্দেশক

কোনটি সঠিক ?

A
ঘর্ষন বল স্পর্শ তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে
B
টর্কের মান বেশি হলে ঘূর্ণন বেশি হবে
C
20kg ভরের একটি স্থির বস্তুর উপর 60N বল 4 sec ক্রিয়া করলে ত্বরণ হবে 12 ms-2
D
অভিকর্ষজ ত্বরণ একটি ‘g’ ধ্রুব সংখ্যা
Correct Answer:
B
টর্কের মান বেশি হলে ঘূর্ণন বেশি হবে

কেলাসের একক সেল এর প্রত্যেকটিতে থাকে-

A
আটটি কোণা বরটি ধার ছয়টি পৃষ্ঠতল
B
চারটি কোণা বারটি ধার ছয়টি পৃষ্ঠতল
C
চারটি কোণা ছয়টি ধার তিনটি পৃষ্ঠতল
D
আটটি কোণা ছয়টি ধার তিনটি পৃষ্ঠতল
Correct Answer:
A
আটটি কোণা বরটি ধার ছয়টি পৃষ্ঠতল

অর্ধ পরিবাহকের ক্ষেত্রে নিম্নের কোন উক্তিটি সত্য?

A
পরিবহন ব্যান্ড প্রায় ফাঁকা থাকে এবং যোজন শক্তি ব্যান্ড প্রায় পূর্ণ থাকে
B
যোজন শক্তি ব্যান্ড প্রায় ফাঁকা থাকে এবং পরিবহন ব্যান্ড প্রায় পূর্ণ থাকে
C
যোজন ব্যান্ড ও পরিবহন ব্যান্ডের মধ্যবর্তী শক্তি ব্যবধান প্রায় 6 eV থেকে 15 eV এর মত থাকে
D
অনেক মুক্ত ইলেকট্রন থাকে
Correct Answer:
A
পরিবহন ব্যান্ড প্রায় ফাঁকা থাকে এবং যোজন শক্তি ব্যান্ড প্রায় পূর্ণ থাকে

যে সব উৎসেচক ATP এর সহায়তায় দুই বা ততোধিক সবাস্ট্রেটকে সংযুক্ত করে নতুন যৌগ উৎপন্ন করে তারা যে উৎসেচক নামে পরিচিত-

A
উৎসেচক আইসোমারেজ
B
উৎসেচক পরিবৃত্তি
C
জারণ-বিজারণ
D
অনুবন্ধী উৎসেচক
Correct Answer:
D
অনুবন্ধী উৎসেচক

Beneath the incomplete sentence, There are four words or phrases. Choose the one word or phrase that best completes the sentence. ‘It might be interesting to note that under many circumstances, the salary of a bus driver is much higher.’

A
in comparison with the salary of a teacher
B
Compared a teacher
C
That a teacher
D
than that of a teacher
Correct Answer:
D
than that of a teacher

হার্ডেরিয়ান গ্রন্থির অবস্থান যেখানে-

A
অ্যাড্রেনাল
B
অগ্ন্যাশয়
C
ক্ষুদ্রান্ত্র
D
কোনটি নয়
Correct Answer:
D
কোনটি নয়

কোন উক্তিটি সঠিক নয়?

A
বাতাসের তাপমাত্রা 30°C হতে কত কমে ২0°C হলে আপেক্ষিক আদ্রতা বেগে যাবে
B
ঘরের তাপমাত্রা বৃদ্ধি করলে ঘরের আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পাবে
C
আবহাওয়ার পূর্বাভাষের বেলায় আপেক্ষিক আর্দ্রতা অধিক গুরুত্বপূর্ণ
D
শিশিরাঙ্ক 0°C এর নিচে নামতে পারে
Correct Answer:
D
শিশিরাঙ্ক 0°C এর নিচে নামতে পারে

কোন যৌগটির হাইড্রেশন শক্তির চেয়ে ল্যাটিস শক্তি বেশি?

A
Agl
B
PbCl₂
C
PbSO₄
D
AgCl
Correct Answer:
D
AgCl

কোন উক্তিটি সত্য?

A
লোহা ও তামার থার্মোকাপলের সিবেক ক্রিয়ার ফলে শীতল প্রান্তে তড়িৎ প্রবাহ লোহা থেকে তামাতে প্রবাহিত হয়।
B
বস্তু কোন দিকে গতিশীল তার উপর মহাকর্ষীয় বল ও তড়িৎ বল নির্ভরশীল
C
কার্বন অর্ধ পরিবাহক না হলেও তাপমাত্রার সাথে এর পরিবাহিতা বৃদ্ধি পায় না
D
পেলশিয়ার ক্রিয়ায় তড়িচ্চালক শক্তি উষ্ণতার উপর নির্ভর করে না
Correct Answer:
A
লোহা ও তামার থার্মোকাপলের সিবেক ক্রিয়ার ফলে শীতল প্রান্তে তড়িৎ প্রবাহ লোহা থেকে তামাতে প্রবাহিত হয়।

অ্যালকাইল হ্যালাইডকে -CN দ্বারা প্রতিস্থাপিত করালে-

A
আইসো সায়ানাইডে কার্বন সংখ্যা নির্দিষ্ট থাকে
B
অ্যালকাইল সায়ানাইডে ১টি কার্বন সংখ্যা হ্রাস পায়
C
অ্যালকাইল সায়াইডে ১টি কার্বন সংখ্যা বৃদ্ধি পায়
D
আইসো সায়ানাইডে ১টি কার্বন সংখ্যা বৃদ্ধি পায়
Correct Answer:
C
অ্যালকাইল সায়াইডে ১টি কার্বন সংখ্যা বৃদ্ধি পায়

কোনটি ‘সোলোবায়োজ’-এর ক্ষেত্রে প্রযোজ্য নয়?

A
একটি একটি ডাইস্যাকারাইড
B
সাধারণত সেলুলোজ বা লিগনিন এর আংশিক ভাংগনের ফলে এটি তৈরি হয়
C
এটি দুই অণু গ্লুকোজ তাদের α– 1 , 4 লিংকজ দিয়ে সংযুক্ত হয়ে তৈরি হয়
D
এটি একটি রিডিউসিং স্যুগার
Correct Answer:
C
এটি দুই অণু গ্লুকোজ তাদের α– 1 , 4 লিংকজ দিয়ে সংযুক্ত হয়ে তৈরি হয়

Choose the one underlined word or phrase that must be changed to correct the sentence: The aims of the European Economic Community (EEC) are to eliminate tariffs between member countries; developing common policies for agriculture, labour welfare, trade and transportation and to abolish trusts and cartels.

A
transportation
B
developing
C
labour
D
abolish
Correct Answer:
D
abolish

কোন উক্তিটি সত্য?

A
0°C তাপমাত্রায় তামার আপেক্ষিক রোধ 1.56 × 10-8Ωm এর অর্থ হলো 0°C তাপমাত্রায় 1m বাহু বিশিষ্ট তামার ঘনকের বা 1m2 দৈর্ঘ্য 1m প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তামার রোধ হবে 1.56 × 10-8Ω
B
জুলের তাপীয় ক্রিয়া তড়িৎ প্রবাহের দিকের উপর নির্ভর করে না
C
সমবিভব তলে তড়িৎ প্রবাহিত হতে পারে
D
ঋণাত্মক থমসন ক্রিয়া দেখা যায় তামা, দস্তা, রূপা, অ্যান্টিমনি প্রভৃতি ধাতুতে
Correct Answer:
B
জুলের তাপীয় ক্রিয়া তড়িৎ প্রবাহের দিকের উপর নির্ভর করে না

কোনটি সত্য নয়?

A
Plasmodium vivax এর সুপ্তাবস্থার সময়কাল ১৪ দিন
B
দেহের প্রায় ৫০% ক্যালসিয়াম দাঁতে জমা থাকে
C
ট্রান্সজেনিক প্রাণী উদ্ভাবন করে তাদেরকে ব্যায়োরিএক্টর হিসাবে ব্যাবহার করা হয়
D
সিলীয় অঙ্গ অ্যাকুয়াস হিউমারও উৎপন্ন করে
Correct Answer:
B
দেহের প্রায় ৫০% ক্যালসিয়াম দাঁতে জমা থাকে

গ্রুপ VA তে অন্তর্ভুক্ত মৌলগুলি হলো-

A
নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, আর্সেনিক, বিসমাথ
B
নাইট্রোজেন, ফসফরার, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ
C
অক্সিজেন, সালফার, সেলোনিয়াম, টেলুরিয়াম, অ্যান্টিমনি
D
নাইট্রোজেন, ফসফরাস, টেলুরিয়াম, পোলোনিয়াম
Correct Answer:
B
নাইট্রোজেন, ফসফরার, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ

নিষ্ক্রিয় গ্যাসের কোনটি প্রযোজ্য নয়?

A
যে কোন পর্যায় সব মৌলের মদ্যে এদের আয়নীকরণ শক্তি সবচাইতে বেশি
B
এদের কোন কোনটি প্রাকৃতিক গ্যাস ও ঝরণার পানিতে পাওয়া যায়
C
পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের গলনাঙ্ক ও স্ফুটনাংক হ্রাস পায়
D
এদেরকে অভিজাত গ্যাস বলা হয়
Correct Answer:
C
পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের গলনাঙ্ক ও স্ফুটনাংক হ্রাস পায়

তাপমাত্রার সাথে তাপীয় তড়িচ্চালক শক্তির পরিবর্তনের ক্ষেত্রে নিম্নের কোন উক্তিটি সত্য?

A
একটি থার্মোকাপলের জন্য নিরপেক্ষ তাপমাত্রা ধ্রুব থাকে কিন্তু উৎক্রমণ তাপমাত্রা শীতল সংযোগস্থলের তাপমাত্রার উপর নির্ভরশীল নয়
B
উষ্ণ সংযোগস্থলের তাপমাত্রা যদি নিরপেক্ষ তাপমাত্রার চেয়ে বাড়ানো হয়, তাহলে তাপীয় তড়িচ্চালক শক্তির মান হ্রাস পেতে থাকে এবং সময় শূন্য হয়ে যায়।
C
নিপেক্ষ তাপমাত্রা থার্মোকাপলের শীতল সংযোগের তাপমাত্রার উপর নির্ভর করে।
D
থার্মোকাপলের এক সংযোগস্থলের তাপমাত্রা রেখে যদি অন্য সংযোগ স্থলের তাপমাত্রা বাড়ানো হয় তাহলে তাপীয় তড়িচ্চালক শক্তি বনাম তাপমাত্রা লেখটি একটি উপবৃত্ত হয়।
Correct Answer:
B
উষ্ণ সংযোগস্থলের তাপমাত্রা যদি নিরপেক্ষ তাপমাত্রার চেয়ে বাড়ানো হয়, তাহলে তাপীয় তড়িচ্চালক শক্তির মান হ্রাস পেতে থাকে এবং সময় শূন্য হয়ে যায়।

দলমন্ডলের এস্টিভেশন ইমব্রিকেট, পিছনের পাপড়ি ছোট এবং ভিতরে। একটি চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য লিগিউমিনোসি গোত্রের যে উপগোত্র রূপে চিহ্নিত করা যাবে-

A
সিস্যালপিনিঅয়ডি
B
প্যাপিলিওনেসি
C
মাইমোজয়ডি
D
চিহ্নিত করা সম্ভব নয়
Correct Answer:
A
সিস্যালপিনিঅয়ডি

The most appropriate translation of the following sentence. ‘তুমি যা করেছ তার জন্য যদি দুঃখিত হও এবং এমন আর না করার জন্য যদি চেষ্টা কর তবে মানুষ খুব কমই তোমার সাথে রাগ করবে অথবা শাস্তি দেবে।’will be-

A
If you are sorry for what you have done, and try not to do so anymore, people will very seldom be angry with you or punish you.
B
You should regret for what you have done, and try not to do so any more, people will neither be angry not punish you for your fault.
C
If you are sorry for what you have done, and try not to do so in the future, people will rarely become angry with you or punish you.
D
You should be sorry for what you have done, and try not to do so any more, people will very seldom be angry with you or punish you.
Correct Answer:
D
You should be sorry for what you have done, and try not to do so any more, people will very seldom be angry with you or punish you.

রাসায়নিকভাবে ইউরিয়াকে বলা হয়-

A
অ্যামিনো এসিডের অ্যামাইড
B
অ্যামোনিয়াম কার্বোনেট
C
কার্বনিক এসিডের ডাই অ্যামাইড
D
ডাই অ্যামিনো কার্বন মনোক্সাইড
Correct Answer:
C
কার্বনিক এসিডের ডাই অ্যামাইড

কোনটি সত্য নয়?

A
শুক্রাণু প্রতি সেকেন্ডে ১-৪ মিলিমিটার পথ অতিক্রম করতে পারে
B
আরশোলার ম্যান্ডিবল এ যে এডাক্টর পেশীগুচ্ছ আছে সেগুলি সঙ্কুচিত হলে ম্যান্ডিবলকে ভিতরের দিকে টেনে আনে
C
মানব মাতৃদুগ্ধে প্রোটিনের পরিমাণ গো-দুগ্ধের চেয়ে বেশ কিছুটা কম
D
ট্রাইকাসপিড় কপাটিকা ডান অলিন্দ থেকে ডান নিলয়ে রক্ত প্রবেশ করতে বাধা দেয়
Correct Answer:
D
ট্রাইকাসপিড় কপাটিকা ডান অলিন্দ থেকে ডান নিলয়ে রক্ত প্রবেশ করতে বাধা দেয়

এন্টিমনি বিসমাথ তাপযুগলের বিদ্যুৎ তাপযুগলে ভিতর দিয়ে প্রবাহিত হয়-

A
এন্টিমনি ও বসমাথের উত্তপ্ত সংযোগ স্থলে এন্টিমনি হতে বিসমাথে বিদ্যুৎ প্রবাহিত হয়
B
এন্টিমনি ও বিসমাথের শীতল সংযোগ স্থলে এন্টিমনি হতে বিসমাথে বিদ্যুৎ প্রবাহিত হয়
C
উভয় সংযোগ স্থল সমভাবে উত্তপ্ত করলে
D
বিসমাথ হতে এন্টিমনিতে বিদ্যুৎ প্রবাহিত হয় শীতল সংযোগ স্থলে
Correct Answer:
B
এন্টিমনি ও বিসমাথের শীতল সংযোগ স্থলে এন্টিমনি হতে বিসমাথে বিদ্যুৎ প্রবাহিত হয়

অ্যামিনসমূহ অনেক জৈব যৌগ সংশ্লেষণে কি হিসাবে ব্যবহৃত হয়?

A
নিউক্লিয়োটাইড
B
নিউক্লিয়োফাইল
C
নিউক্লিয়োফিলিক
D
কোনটিই নয়
Correct Answer:
B
নিউক্লিয়োফাইল

যেটি সম্পৃক্ত বাষ্পের ধর্ম নয়-

A
তাপমাত্রা বৃদ্ধি করলে নির্দিষ্ট পরিমাণ সম্পৃক্ত বাষ্প অসংপৃক্ত বাষ্পে পরিণত
B
সম্পৃক্ত বাষ্প স্বীয় তরলের সাথে সাম্যবস্থায় অবস্থান করে
C
সম্পৃক্ত বাষ্প চার্লস ও বয়েল- এর সূত্র মেনে চলে না
D
সম্পৃক্ত বাষ্প খোলা ও আবদ্ধ উভয় স্থানেই তৈরী করা যায়
Correct Answer:
D
সম্পৃক্ত বাষ্প খোলা ও আবদ্ধ উভয় স্থানেই তৈরী করা যায়

কোনটি মিথ্যা?

A
CH₃Cl- এ C এর জারণ সংখ্যা +২
B
বোরনের ১ম আয়নীকরণ বিভব বেরিলিয়াম অপেক্ষা বেশি
C
একই তাপমাত্রা ও চাপে সম আয়তনের মৌলিক ও যৌগিক গ্যাসে সমসংখ্যক অণু থাকে
D
পানিতে অ্যালকোহলের মিশ্রণকে অ্যালকোহলের জলীয় দ্রবণ বলে
E
A and B
Correct Answer:
E
A and B

পাতার শিরাবিন্যাস সমান্তরাল, পুষ্পপুট দলসদৃশ ও ৩টি করে দুই আবর্তে সজ্জিত, গর্ভাশয় তিন প্রকোষ্ঠবিশিষ্ট এবং অধিঃগর্ভ, অমরাবিন্যাস অক্ষীয়। উপরের বৈশিষ্ট্যসমূহ হতে এটি কোন গোত্রের বলে শনাক্ত করা হবে-

A
মালভেসি
B
লিলিয়েসি
C
ক্রুসিফেরি
D
লিগিউমিনোসি
Correct Answer:
B
লিলিয়েসি

The most appropriate translation of the following sentence- ‘কামাল বোরখা ত্যাগ করতে এবং পুরুষের মত স্বাধীনভাবে চলাফেরা করতে ও নিঃশ্বাস নিতে মহিলাদের উদ্বুদ্ধ করলেন’ will be-

A
Kamal inspired the women to give up their veils and become equal to their male counterpart.
B
Kamal abandoned the women of their veils and walk about and breathe freely in the same way as men.
C
Kamal inspired the women not to wear their veils and walk about and breathe freely to be treated the same way as men.
D
Kamal inspired the women to give up their veils and walk about and breathe freely in the same way as men.
Correct Answer:
D
Kamal inspired the women to give up their veils and walk about and breathe freely in the same way as men.

কোন উক্তিটি সত্য নয়?

A
ওয়েরস্টেডের পরীক্ষা থেকে প্রমাণিত হয় যে, তড়িৎ প্রবাহের ফলে এর চারপাশের চৌম্বকক্ষেত্রের সৃষ্টি হয়
B
স্থির তড়িৎ বিদ্যায় একটি আন্তরিক আহিত পরিবাহকের পৃষ্ঠ সমবিভব পৃষ্ঠ
C
হল ভোল্টেজ প্রতি একক আয়তনে আধান বাহকের সমানুপাতিক
D
মুক্তি বেগ সূর্যের গড় ঘনত্ব ও ব্যাসার্ধের উপর নির্ভর করে
Correct Answer:
C
হল ভোল্টেজ প্রতি একক আয়তনে আধান বাহকের সমানুপাতিক

যে শ্রেণীটি নিডোস্পোরা উপপর্বের মধ্যে পড়ে না-

A
অ্যাক্টিনোমিক্সিডা
B
মিক্সোস্পোরিডিয়া
C
মাইক্রোস্পেরিডিয়া
D
হ্যাপ্লোস্পেরিয়া
Correct Answer:
D
হ্যাপ্লোস্পেরিয়া

কোনটি সত্য নয়?

A
তড়িচ্চালক শক্তি বর্তনীর রোধের উপর নির্ভর করে না, কোষের রাসায়নিক ক্রিয়ার উপর নির্ভর করে
B
একটি কাঁচের বড় পাত্রে ঘন অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে একটি পারদের প্রলেপ দেয়া দস্তার পাত ডুবিয়ে এক ধরনের লেকল্যান্স কোষ তৈরি করা সম্ভব
C
শূন্যস্থানের চেয়ে কোন পরাবৈদ্যুতিক মাধ্যমে মাধ্যম নির্দিষ্ট দূরত্বে নির্ষ্টিষ্ট দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কম হয়।
D
প্রবাহবাহী পরিবাহকের অক্ষের উপর সকল বিন্দুতে চৌম্বক ক্ষেত্র শূন্য হয় না
Correct Answer:
D
প্রবাহবাহী পরিবাহকের অক্ষের উপর সকল বিন্দুতে চৌম্বক ক্ষেত্র শূন্য হয় না

অ্যালকাইল হ্যালাইডের সাথে জলীয় ক্ষারকের বিক্রিয়ায় অ্যালকোহল পাওয়া যায়। ইহা একটি-

A
অপসারণ বিক্রিয়া
B
প্রতিস্থাপন বিক্রিয়া
C
যুত বিক্রিয়া
D
সংযোজন বিক্রিয়া
Correct Answer:
B
প্রতিস্থাপন বিক্রিয়া

কোনটি সত্য নয়?

A
ইউরোনিয়াম যৌগের নিকটে রাখা ফটোগ্রাফিক প্লেট কুয়াশাচ্ছন্ন বা ঝাপসা হয়ে যায়।
B
ধাতব পদার্থে যোজন ইলেকট্রনগুলি নিউক্লিয়াসের সাথে শিথিলভাবে যুক্ত থাকে
C
এক মিটার স্কেলকে তার দৈর্ঘ্য বরাবর মহাশূন্যে 2.6 × 108 ms-1 বেগে নিক্ষেপ করা হলে এর দৈর্ঘ্য হবে 0.499m
D
আধানযুক্ত কোন কণিকার যখন ত্বরণ ঘটে তখন কণিকা থেকে কোন তড়িৎচৌম্বক বিকিরণ নির্গত হয় না
Correct Answer:
D
আধানযুক্ত কোন কণিকার যখন ত্বরণ ঘটে তখন কণিকা থেকে কোন তড়িৎচৌম্বক বিকিরণ নির্গত হয় না

নীচের কোনটি দ্বিবীজপত্রী কান্ডের সনাক্তকারী বৈশিষ্ট্য নয়?

A
গঠিত স্টিলীতে মজ্জা রশ্মি উপস্থিত থাকে
B
মেটাজাইলেম কেন্দ্রের দিকে ও প্রোটোজাইলেম পরিধির দিকে থাকে
C
অধঃত্বক কোলেনকাইমা দিয়ে
D
অন্তঃত্বক এক স্তর বিশিষ্ট এবং পরিচক্র বহু স্তর বিশিষ্টি
Correct Answer:
B
মেটাজাইলেম কেন্দ্রের দিকে ও প্রোটোজাইলেম পরিধির দিকে থাকে

Which sentence is correct if we want to relate the cameras and the pictures they produce?

A
Despite small size, their cameras take very good pictures.
B
In spite of their small size, their cameras take very good pictures.
C
In spite of its small size, their cameras take very good pictures.
D
Their cameras are small but the pictures are of good quality.
Correct Answer:
D
Their cameras are small but the pictures are of good quality.

কোনটি সত্য?

A
H₃C – CH₂ – OH + SOCl₂ → H₃C – CH₂ – Cl + SO₂ ↑ + Cl₂↑
B
নিউক্লিক এসিড সনাক্তকরণে ও পৃথক করার জন্য কাগজ ক্রোম্যাটেগ্রাফী ব্যবহৃত হয়
C
অ্যালকোহল কক্ষ তাপমাত্রায় লুকাস বিকারকের সাথে অধঃক্ষেপ উৎপন্ন করে।
D
সালফার অপেক্ষা অক্সিজেন অধিক তড়িৎ ধনাত্বক সে কারণে এ হাইড্রোজেন বন্ধন গঠিত হয়।
Correct Answer:
B
নিউক্লিক এসিড সনাক্তকরণে ও পৃথক করার জন্য কাগজ ক্রোম্যাটেগ্রাফী ব্যবহৃত হয়

কোন একটি আর্থ্রােপোডার নিম্নোক্ত বৈশিষ্ট্য লক্ষ্য করা হলোঃ তিন জোড়া পা, ট্রাকিয়া, এক জোড়া শুঙ্গ এবং এক জোড়া পুঞ্জাক্ষি। এটি সম্ভবত যে শ্রেণীর অন্তর্ভূক্ত হবে-

A
অ্যারাকানিডা
B
ইনসেপ্টা
C
মিরিয়াপোডা
D
ক্রাস্টশিয়া
Correct Answer:
B
ইনসেপ্টা

কোন একটি সরশলাকার কম্পাঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য হবে না?

A
এটি এর পদার্থের ঘনত্বের বর্গের ব্যাস্তানুপাতিক
B
তাপমাত্রা বেড়ে গেলে এর কম্পাঙ্ক ও বৃদ্ধি পাবে
C
এটি তার বাহুর প্রন্থের সমানুপাতিক
D
এটি তার বাহুর দৈর্ঘ্যের ব্যাস্তানুপাতিক
Correct Answer:
B
তাপমাত্রা বেড়ে গেলে এর কম্পাঙ্ক ও বৃদ্ধি পাবে

পর্যায় সারণীতে ১৬ পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের অবস্থান কোন পর্যাায়ে ?

A
৩য় পর্যায়ে
B
২য় পর্যায়ে
C
৪র্থ পর্যায়ে
D
৫ম পর্যায়ে
Correct Answer:
A
৩য় পর্যায়ে

বিদ্যুৎ কোষের বেলায় কোন উক্তিটি সঠিক নয়?

A
বিদ্যুৎ কোষের পাত দুটি আকারে বড় এবং কাছাকাছি হলে অভ্যন্তরীণ রোধ বেড়ে যায়
B
বিদ্যুৎ কোষের পাত দুটি আকারে বড় এবং কাছাকাছি হলে বিদ্যুৎ প্রবাহ মাত্রা বেড়ে যায়।
C
কোন কোষের ক্ষমতা উহাদের উপাদানের পরিমাণের উপর নির্ভর করে।
D
বিদ্যুৎ কোষের বিদ্যুৎ কোষের বিদ্যুৎচালক বল কোষের আকারের উপর নির্ভর করে না।
Correct Answer:
A
বিদ্যুৎ কোষের পাত দুটি আকারে বড় এবং কাছাকাছি হলে অভ্যন্তরীণ রোধ বেড়ে যায়

কোনটি ক্রোকয়েট এর সংকেত ?

A
PbCrO₄
B
PbO
C
CuCl₂.3Cu(OH)₂
D
FeCr₂O₄
Correct Answer:
A
PbCrO₄

যেটি অ্যারোমেটিক অ্যামোনো অ্যাসিড নয়-

A
গ্লাইসিন
B
ফিনাইল অ্যালনিন
C
টাইরোসিন
D
ট্রিপ্টোফ্যোন
Correct Answer:
A
গ্লাইসিন

Choose the correct answer: _______ discovery of insulin, it was not possible to treat diabetes.

A
prior to the
B
after the
C
with the
D
not finding the
Correct Answer:
A
prior to the

ঘড়ির কাঁটার গতিকে যে গতির উদাহরণ হিসেবে চিহ্নিত করা হয়-

A
পর্যায়বৃত্ত গতি
B
ঘূর্ণন গতি
C
চলন-ঘূর্ণন গতি
D
বক্র চলন গতি
E
A and B
Correct Answer:
E
A and B

আরশোলার মাশরূম বা ছত্রাক গ্রন্থির কাজ-

A
এর সঠিক কাজ নির্ধারিত হয়নি
B
শুক্রাণু সাময়িকভাবে জমা রাখে
C
অণু ডিম্বাশয়গুলিতে ডিম্বাণু উৎপন্ন করে
D
শুক্রাণুর পুষ্টি দান করে
Correct Answer:
D
শুক্রাণুর পুষ্টি দান করে

একই তাপমাত্রা ও চাপে কোন পাত্রের একই ছিদ্র পথে একটি অজ্ঞাত গ্যাস ও ক্লোরিনের পৃথকভাবে নিঃসরণ হার যথাক্রমে ৬:৫। ক্লোরিনের ঘনত্ব ৩৬ হলে অজ্ঞাত ঘনত্ব ও আণবিক ভর কত হবে?

A
১২, ২৪
B
২৫, ৫০
C
২৪, ৪৮
D
৫০, ২৫
Correct Answer:
B
২৫, ৫০

একটি সমান্তরাল পাত ধারককে চার্জ করার পর ব্যাটারীসংযোগ ছিন্ন করা হলো। যদি ধারকের পাতগুলি একটি আন্তরক হাতল দ্বারা দূরে স্থাপন করা হয় তা হলো-

A
দুটো পাতের মধ্যবর্তী ভোল্টেজ বৃদ্ধি পাবে
B
ধারকের সঞ্চিত বিদ্যুৎ চুম্বকীয় শক্তি বৃদ্ধি পাবে
C
ধারকের চার্জ বৃদ্ধি পাবে
D
ধারকের ধারকত্ব বৃদ্ধি পাবে
Correct Answer:
D
ধারকের ধারকত্ব বৃদ্ধি পাবে

একটি ফ্লাস্কে 10 atm চাপে 50 L হাইড্রোজেন ভর্তি করা আছে। 2 L আয়তন বিশিষ্ট কতটি বেলুনকে ঐ গ্যাস দ্বারা ভর্তি করা যাবে, যখন প্রতিটি বেলুন এর ভিতর হাইড্রোজেন গ্যাসের চাপ 2 atm হবে। [প্রতি ক্ষেত্রে গ্যাসের তাপমাত্রা স্থির আছে।]

A
৯০টি বেলুন
B
১২০ টি বেলুন
C
১০৫ টি বেলুন
D
১২৫ টি বেলুন
Correct Answer:
D
১২৫ টি বেলুন

যদি 15 ক্যালরী তাপ সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় তাহলে কত জুল যান্ত্রিক শক্তি উৎপন্ন হবে?

A
62.70 J
B
62.80 J
C
62 J
D
60 J
Correct Answer:
A
62.70 J

কোনটি সত্য নয়?

A
কোন কোন একবীজপত্রী উদ্ভীদের পত্র শীর্ষের কাছাকাছি অবস্থিত হাইডাথোড গ্রন্থি থেকে খনিজ লবণ মিশ্রিত পানি নিঃসৃত হয়।
B
দেহ কোষ মায়োটিক পদ্ধতিতে বিভাজিত হয়ে জীবদেহের বৃদ্ধি সাধন করে
C
মায়োসিস হওয়ার ফলেই বংশ পরস্পরায় কোন প্রজাতির ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকে এবং প্রজাতির বৈশিষ্ট্য বংশ পরষ্পরায় টিকে থাকতে পারে
D
পুষ্প ট্রাইমেরাস তখনই হয় যখন প্রতি স্তবকে পুষ্পপত্রের সংখ্যা ৩ বা ৩-এর গুণিতক হয়
Correct Answer:
B
দেহ কোষ মায়োটিক পদ্ধতিতে বিভাজিত হয়ে জীবদেহের বৃদ্ধি সাধন করে

নেপোলিয়ান ১৮১৫ সালে ওয়াটারলু যুদ্ধতে পরাজিত হয়েছিলেন। ওয়াটার লু কোন দেশে অবস্থিত?

A
ইংল্যান্ড
B
বেলজিয়াম
C
ফ্রান্স
D
জার্মানি
Correct Answer:
B
বেলজিয়াম

গ্রাফাইটের সঠিক বৈশিষ্ট্য কোনটি?

A
গ্রাফাইট নরম ও পিচ্ছিল এবং কার্বন পরমাণুসমূহ সমতলীয় শীট বা স্তর আকারে অবস্থিত
B
গ্রাফাইট স্তরসমূহের মধ্যে তুলনামূলকভাবে ছোট ফাঁক থাকায় গ্রাফাইটের আপেক্ষিক গুরুত্ব হীরক অপেক্ষা কম
C
গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী নয়
D
গ্রাফাইটের প্রতিটি কার্বন পরমাণুতে sp3 সংকরণ ঘটে
E
A and B
Correct Answer:
E
A and B

যে দুটো শিরা মিলিত হয়ে ‘ইন্নমিনেট শিরা’ গঠিত হয় তার মধ্যে একটি হলো-

A
এক্সিলারী শিরা
B
সাবক্লেভিয়ান শিরা
C
সিফালিক শিরা
D
এজাইগোস শিরা
Correct Answer:
B
সাবক্লেভিয়ান শিরা
FOR UPDATES

Join Our Telegram & WhatsApp Channels

Join our Telegram and WhatsApp channels to get the latest educational PDFs and updates instantly.

Comments